বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকে তিনি দলকে নেতৃত্ব দেবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন বলেন, ‘যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কাজে দেবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করা যায়। তাই সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখার আহ্বান জানাচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com