সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ।। নিহত ৭ মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

ডাকসু নির্বাচনে অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।

ভিপি পদে অন্যদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ৯০ ভোট এবং আব্দুল কাদের পেয়েছেন ৩০টি ভোট।

এদিকে, অমর একুশে হলে জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত জিএস প্রার্থী বাকের মজুমদার পেয়েছেন ১৮৭টি ভোট।

এছাড়া ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট, মেঘমল্লার বসু ৮৬, আল সাদী ভুঁইয়া ৬টি ভোট পেয়েছেন।

অমর একুশে হলে এজিএস পদেও বিপুল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ১৪১ ভোট।

এছাড়া এজিএস পদে একুশে হলে তাহমিদ মুদাসসির ১০১টি, এ্যানি ৮টি ভোট পেয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com