সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক সাহা, উপদেষ্টা অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন, অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সদস্য রাজ কুমার দাস রাসু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক, সাধারণ সম্পাদক জনি সাহা, সাংগঠনিক সম্পাদক বিজয় বসাক ও জিৎ পাল প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে আমাদের বাংলাদেশের শারদীয় দুর্গা পূজা উদযাপন হয়ে থাকে। দুর্গা পূজা ২০২৫ সফল করতে সবাই ঐক্যবদ্ধ থাকবো। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবো দেশের মানুষের জন্য। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিজেদের সেচ্ছাসেবী তৈরি করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com