সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রবি ক্যাম্পাসের বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করেছে একটি অসাধু চক্র।

বুড়ি পোতাজিয়া মৌজা থেকে এ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিলটি শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। অবৈধ এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, রবির স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অবৈধ এ বালু উত্তোলন ষড়যন্ত্রেরই অংশ।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুবই দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবহিতকরণ পত্র এবং সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com