সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জের ৩ সড়কের বেহাল দশা, চলাচলে চরম দুর্ভোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ ৩টি সড়কের অনেক অংশ পুকুরে ধসে বেহালদশার সৃষ্টি হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে এলজিইডি’র তত্ত্বাবধানে উপজেলার বনবাড়িয়া-তাড়াশ সড়ক, গোঁজা-সলংগা সড়ক ও নাগরৌহা-ভদ্রকোল সড়ক বিপুল টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ সড়ক ৩টির সাথে উল্লাপাড়া সদরসহ সলংগা ও তাড়াশে জনসাধারণের চলাচলে সুবিধাজনক। উপজেলার পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে অসংখ্য পুকুর ডোবা ও নালা রয়েছে। বিশেষ করে এসব পুকুর ঘেঁষেই সম্প্রতি বেশিরভাগ সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে অতিসম্প্রতি গোঁজা সড়কটি পুনঃসংস্কার হলেও ইতোমধ্যেই ধসে গেছে পুকুরে।

দীর্ঘদিন ধরে ওই সড়ক ৩টির বিভিন্ন স্থানে বেহাল দশা এবং অনেক অংশই পুকুরে ধসে গেছে। ইমারত নির্মাণ বিধি অনুযায়ী ১৯৯৬ এর ধারা ২৮ মোতাবেক সরকারি সড়ক বাদে নিজ ভূমির কমপক্ষে ১০ ফুট ভেতরে পুকুর কিংবা জলাশয় চালা রাখতে হবে এবং সড়কের কিনারা থেকে কমপক্ষে ১০ ফুট দূরত্বে পুকুর কিংবা জলাশয় খনন করতে হবে। সরকারি বিধি উপেক্ষা করে সড়ক পথ ঘেঁষে ব্যক্তি মালিকানায় পুকুর খননের কারণেই সড়কগুলোর এমন ক্ষতি হয়েছে। এ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছোটখাট যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। স্থানীয়রা বলছেন, এসব সড়ক এলাকায় উৎপাদিত ফসলসহ অন্যান্য মালামাল হাট বাজারে কেনা বেচা করতে নেয়ার পথেও ভোগান্তির সৃষ্টি হয় এবং দেড়/দুই ঘন্টার সড়ক চলাচলে এখন গড়ে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। এ সড়ক ৩টি মেরামত, সংস্কারকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে অবহিত করেও কোন কাজে আসেনি। এসব সড়কের ভাঙ্গন অংশে ফাটল দেখা দেয় এবং বৃষ্টির পানি ফাটলে ঢুকে ভেঙ্গে পড়ে যায়। এ কারণে এমন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে।

এছাড়া একই এলাকার ধামাইলকান্দি সড়ক, আঙ্গারু সড়ক, অলিদহ সড়ক, ধরইল সড়ক, কালিকাপুর সড়কের অনেক জায়গা পুকুরে ধসে গেছে। এসব এলাকার অনেক সড়ক সেসময় উপজেলা পিআইও বিভাগ থেকে নির্মাণ করা হয়। এদিকে গত কয়েক বছরে ওই উপজেলার বিভিন্ন স্থানে এলজিইডি’র তত্ত্বাবধানে অনেক গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ করা হয়েছে ও হচ্ছে। কয়েক বছর আগে নির্মিত ক্ষতি হওয়া পাকা সড়ক মেরামত সংস্কারও হচ্ছে এবং পর্যায়ক্রমে ওই ৩টি সড়কও সংস্কার করা হবে বলে এলজিইডি’র একজন কর্মকর্তা এ তথ্য জানান। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন গ্র্রমীণ সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও মেরামত কাজ করা হবে। ওই ৩টি ক্ষতিগ্রস্ত সড়কও সংস্কার কাজের প্রক্রিয়াও হাতে নেয়া হয়েছে।

সরকারি বিধি মোতাবেক সড়কের কিনারা থেকে কমপক্ষে ১০ ফুট জায়গা রেখে চালা তৈরি করে পুকুর খনন করতে হবে। সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, উক্ত উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই অনেক সড়কে সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে ওই ৩টি সড়কেরও সংস্কার কাজও করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com