রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

ডাকসু ভিপি নূরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ।।সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৯ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু  ভিপি নুরুল হক নূর সহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি সোমবার  সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ভিন্ন মত প্রকাশের অধিকার সবার রয়েছে, ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। এখানে অন্যান্য যে বহিরাগতরা আসে এসব কথা অনেকে বলে, যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, আমি এটার নিন্দা করি’।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে তিনি বলেন, ‘নেত্রী সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউও হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে’।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম রোববার প্রধানমন্ত্রীর নির্দেশেই নূরদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।

গতকাল রোববার  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে   এক হামলায় ডাকসু ভিপি নূরসহ  অন্তত ২৩ জন আহত হয়।  মুক্তিযোদ্ধা মঞ্চের কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com