সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি বিলীন হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর কয়েকটি স্থানে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।

স্রোত ও ঘূর্ণাবর্তের এ ভাঙ্গনে প্রায় অর্ধশত ঘরবাড়ি, গাছপালাসহ জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যমুনা নদীর পানি কমতে থাকায় এ ভাঙ্গনের তীব্রতা বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে ও প্রবল বর্ষণে প্রায় দেড় সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছিল। এতে নিম্নাঞ্চলের পাটসহ বিভিন্ন ফসলও বিনষ্ট হয়েছে। সোমবার মধ্যরাত থেকে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে এবং রোববার বিকেল থেকে ওই উপজেলার চাঁদপুরসহ কয়েকটি স্থানে এ ভাঙ্গন শুরু হয়। এছাড়া গবাদি পশু, ঘরবাড়ির টিনের চাল নদী গর্ভে চলে যাওয়ায় এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। চাঁদপুরে এ ভাঙ্গনে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভাঙ্গনের মুখ থেকে অনেক পরিবার অনত্রও আশ্রয় নিচ্ছেন।ভাঙ্গন অব্যাহত থাকলে আরো বাড়িঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখ রয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে যমুনা নদীতে এ তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুরসহ বেশ কয়েকটি গ্রাম। দ্রুত স্থায়ী তীর সংরক্ষন বাঁধে জিও ব্যাগ ডাম্পিং না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এমন তীব্র ভাঙ্গনের বিষয়টি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনার পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। এতে যমুনায় স্রোতের ও ঘূর্ণাবর্তের কারণে ভাঙ্গন শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে তত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া) আরিফুল ইসলাম চৌহালী চাঁদপুরের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন। ২/১ দিনের মধ্যেই ওই ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com