বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

বিএনপি ‘ভারতমুখী’ হলে আমরা নতুন করে সিদ্ধান্ত নেব: পাটওয়ারী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপির ‘রাজনীতি ভারতমুখী’ হলে জাতীয় নাগরিক পার্টি নতুন করে সিদ্ধান্ত নেবে বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সম্প্রীতি কলকাতার দৈনিক ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, তারা বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকরা ‘নির্বাচনে অংশ নিক’, তারা ‘চান’ একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে তাকে ‘ভারতের এজেন্ট’, আওয়ামী লীগের ‘দালাল বলে গালাগাল’ দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম তারাও কেন করবেন?

তার এই সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন, ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চান। এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। এবং বিএনপির তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, শহীদ জিয়া বাংলাদেশে এই রাজনীতি করেন নাই, খালেদা জিয়া বাংলাদেশে এই রাজনীতি করে নাই।

“যদি আপনাদের রাজনীতি ভারতমুখী হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান; আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা আপনারা প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি।”

এর আগে বিকেল ৫টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

পরে সেখান থেকে মিছিল নিয়ে বাংলামোটরে এনসিপির কার্যালয় সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সোমবার নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে পৌঁছান।

এরপর মুহম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বেরিয়ে গেলেও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়েন। অকথ্য গালিগালাজের মধ্যে পরপর কয়েকটি ডিম ছুড়ে মারা হয়। সেসব ডিম আখতার হোসেনের পিঠে লেগে ফেটে যায়।

এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “এই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন। কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনুসের জন্য লজ্জার, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য লজ্জার।”

ব্যর্থতার দায় স্বীকার করেন তাদের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন তাদের অতি দ্রুত সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিও তোলেন নাসীরুদ্দীন।

যদি তা না করতে পারে তাহলে বর্তমান অবস্থায় ইউনূস সরকার কতদিন ক্ষমতায় টিকবে সেই ‘নিশ্চয়তা’ তারা দিতে পারবেন না বলে হুঁশিয়ার করে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

জামায়াতকে নিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামীকে যখন রাজাকার বলে, পাকিস্তানি ট্যাগ দিয়ে অলিগলিতে ‘পেটানো’ হয়েছে, তখন তারা ‘জীবনের ঝুঁকি’ নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন।

আক্ষেপ করে নাসীরুদ্দীন বলেন, “আজকে দুঃখ ভরে দেখতে পাচ্ছি, যখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপর হামলা হচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে লীগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলুপ এঁটে বসে আছে।”

বিএনপির মহাসচিবের আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে রাজনীতি নিয়ে আসতে চাওয়ার বিষয়ে জামায়াত নিশ্চুপ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি ‘শাপলা প্রতীক’ পাচ্ছে না, ইসি সচিবের এই বক্তব্যে প্রসঙ্গ টেনে দলটির এই নেতা বলেন, “নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম, যে শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে কি না? তখন তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে যে আইনি কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাবো না, সেই প্রশ্নে তারাও মুখে কলুপ এঁটে আছে। এজন্য আমরা বলি সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।”

সমাবেশে এনসিপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উপস্থিত ছিলেন। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com