সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়াদিগর মৌজায় ডুয়েল গেজ রেলপথের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের একটি তেল পাম্প এলাকায় এ মানববন্ধন করা হয়। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ এক হও জোট বাধো শ্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনে ভূমির মালিকগণ কান্নাজড়িত কণ্ঠে জমির দাম পুনরায় নির্ধারণের দাবি জানান।

ভূমির মালিক জমশের আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন দুলাল, ছামিদুল ইসলাম, এস এম রবেল, কে এম আব্দুর রশিদ খন্দকার, কে এম রায়হান কবির রানা প্রমুখ।

বক্তারা বলেন, জমি ক্রয় করতে গেলে ২ লাখ টাকা শতক অথচ রেলপথে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণ করেছে ৩৯ হাজার টাকা শতক। এ উপজেলার দাথিয়াদিগর মৌজায় হাইওয়ে কর্তৃক অধিগ্রহণ করার সময় জমির মূল্য নির্ধারিত ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকা শতক। একই মৌজায় রেলওয়ে কর্তৃপক্ষ ৩৯ হাজার টাকা নির্ধারণ করেছে। হাইওয়ে ও রেলওয়ে কর্তৃক নির্ধারিত জমির মূল্য সম্পূর্ণরূপে অসংগতিপূর্ণ। এসময় জমির ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। ন্যায্যমূল্য না পেলে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com