বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

সিরাজগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম ॥ উৎসুক জনতার ভিড়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের সেলিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। প্রসূতি সেলিনা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ‘ইস্কয়ার’ হাসপাতালে তিনি দুটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।

তার স্বামী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি স্থানীয় ইটভাটার শ্রমিকের কাজ করে কোন রকম সংসার চালাই। আর্থিক সংকটে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। প্রসূতি স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে ওই হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার রাতে ওই হাসপাতালে স্ত্রী সেলিনা একসঙ্গে তিন সন্তানের জন্ম দেয়ায় খুশি। তবে হাঁড় কাপানো শীত ও আর্থিক সংকটে সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরনে এখন চিন্তা ভাবনায় দিন কাটাচ্ছি।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. কমল কান্তি দাস বলেন, প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সকলেই সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিকের চেয়ে শিশুদের একটু ওজন কম রয়েছে। এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা নবজাতক ওই বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ওই হাসপাতালে এখন ভিড় করছেন বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com