সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ

ভোটের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণে গোটা বিশ্বের সমর্থন রয়েছে: ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় ‘গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্রে থেকে শুক্রবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের বার্তা একটাই—গণতন্ত্রে ফেরার জন্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা প্রস্তুতি নেব।

“আজ গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে।”

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান বিএনপি মহাসচিব।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে দলীয় অনুষ্ঠান থাকায় একদিন পর ফিরলেন মির্জা ফখরুল।

প্রধান উপদেষ্টার এই প্রতিনিধি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘের অধিবেশনে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমাদের সকলের সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন, তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে, এটাই তো স্বাভাবিক।”

সফর সম্পর্কে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে সফরসঙ্গী হয়েছিলাম এবং সেখানে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল, সেই দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে।

“এই প্রথমবারের মতো অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। সেদিক থেকেও এই সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’’

মির্জা ফখরুল বলেন, “নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে, আমরা মনে করি, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, পুরো গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।’’

নিউ ইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমরা এগুলোকে খুব বড় মনে করি না। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা ‘কালচার’।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com