বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না নামলে সরকার আমদানির সিদ্ধান্ত নেবে।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘‌দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। আমরা বাজার পর্যবেক্ষণ করছি। যদি এই সপ্তাহে দাম কমে না আসে, তবে সরকার আমদানির পথে হাঁটবে।’’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘সরকার উৎপাদক, পাইকারি ও খুচরা বাজারের অবস্থান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কোনো সিন্ডিকেট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি শনাক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

এ সময় তিনি জানান, স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। কৃষক যেন ন্যায্য দাম পায়, আবার সাধারণ ক্রেতাও যেন স্বস্তি পায়—সে বিষয়টি বিবেচনায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে ৭০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ১৩০ টাকায় পৌঁছেছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর তদারকির অভাব ও সিন্ডিকেটের অযাচিত প্রভাবই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কোনো সংকট নেই। যথেষ্ট মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দেব।’’

ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন পড়েছে বলেও জানান তিনি।

এ সময় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া অযৌক্তিক মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘‘একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি দাম বেড়ে যাওয়ার কারণ। তবে আমরা বাজারে নজর রাখছি।’’ 

পেঁয়াজের দাম বৃদ্ধি মজুতদার বা সিন্ডিকেটের কারণে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‘আমার কাছে মজুতদার বা সিন্ডিকেটের খবর নেই। সাময়িক সংকট তৈরি হয়েছে। আশাকরি দ্রুত সংকট কেটে যাবে।’’

সীমান্তের ওপারে বাংলাদেশে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করা হচ্ছে- এমন খবর পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘‘পেয়াজ আমদানির যে আবেদন পড়েছে এর ১০ শতাংশ যদি অনুমোদন দেওয়া হয় তাহলে বাজার পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। কৃষক ক্ষতির মুখে পড়বেন। এ জন্য আমরা সামগ্রিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’’    

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com