সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ননদের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের গৃহবধূ জিয়াছমিন হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

তারা হলো, ওই গৃহবধূর স্বামী দোলন হোসেন প্রামাণিক ও ননদ সুজনী খাতুন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ দন্ডাদেশ দেন। আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১০ সালে ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন প্রামাণিকের সঙ্গে একই গ্রামের জিয়াছমিন খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান জন্ম নেয়। এরপরেও বিভিন্ন সময়ে দোলন তার স্ত্রীকে নির্যাতন করতো। এ নিয়ে স্থানীয় মুরুব্বিরা একাধিকবার সালিশ বৈঠকও করেন। এরই জের জেরে ২০১৯ সালের ১৩ জুন ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে গৃহবধূর বাবা ইউসুফ আলী প্রামাণিক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক স্বামীসহ ২ জনের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষণা করেন এবং অপর ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com