সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ঘুষ না দেয়ায় শিক্ষিকাকে বরখাস্ত

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : ঘুষ না দেয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর দাখিল মাদ্রাসার শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।

সুপারের বিরুদ্ধে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত ঘুষ দিতে অস্বীকার করায় তাকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার সুপার আব্দুস সামাদ শিক্ষিকা মোমেনা খাতুনের কাছ থেকে চাকরিতে যোগদানের সময় ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে এমপিওভুক্তির নাম করে আরো ২০ হাজার টাকা দাবি করেন তিনি এবং অডিটের নামে সম্প্রতি মাদ্রাসার স্টাফদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে। ভুক্তভোগী শিক্ষিকা সাংবাদিকদের বলেন, এনটিআরসি’র মাধ্যমে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও সুপারের ঘুস দুর্নীতির ঘটনার কবলে পড়ে দাবি করা ঘুষ দিতে রাজি না হওয়ায় সুপার ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হয়রানি করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়। এ অভিযোগের পরদিন গালিগালাজ করেন এবং আমাকে ১ দিনের মধ্যে বরখাস্ত করা হয়।

এদিকে সুপার তার স্ত্রীকে ওই মাদ্রাসার সভাপতি করে ওই মাদ্রাসা নিয়ন্ত্রণে রেখেছেন। এ বিষয়ে সুপার আব্দুস সামাদ দাবি করেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস বলেন, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com