রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

সিরাজগঞ্জে কাপড়ের হাটে অব্যাহত চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট মার্কেটের দোকান ও আড়তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। অব্যাহত এ চুরির ঘটনায় ব্যবসায়ীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এ পর্যন্ত কমপক্ষে ২০টি দোকান থেকে প্রায় কোটি টাকার শাড়ি ও লুঙ্গীসহ বিভিন্ন পণ্য সামগ্রী চুরি হয়েছে। এ দুঃসাহসিক চুরি ঠেকাতে শাহজাদপুর উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এ আবেদনের একদিন পর মঙ্গলবার রাতে আবারো সোরহাব আলী নামের এক ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে।

বুধবার সকালে তার পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবসায়ীরা দ্বারিয়াপুর মহল্লার ইকবাল হোসেনের ছেলে কাজল হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে শাহজাদপুর কাপড় হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলমাছ আনছারী, সাধারণ সম্পাদক হায়দার আলী, শাহজাদপুর উপজেলা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মনছুর রহমান, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাজী জুলমত হোসেন সাংবাদিকদের জানান, উক্ত শাহজাদপুর কাপড়ের হাট দেশের অন্যতম কাপড়ের হাট। এ হাটের বিভিন্ন মার্কেটে তাঁত ব্যবসায়ীদের কাপড়ের শো-রুম, দোকান, গুদাম ও আড়ৎ রয়েছে। সোমবার রাত শুধু হামিদ মার্কেটের কয়েকটি দোকানের সার্টার ভেঙ্গে কাপড় ব্যবসায়ী শাহাদ হোসেন, সাইফুলইসলাম ও আনিছুর রহমানের দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকার কাপড় চুরি হয়। অভিনব কায়দায় চোরেরা দোকান, আড়ৎসহ বিভিন্ন শো-রুমের তালা ভেঙ্গে ভিতর থেকে কাপড় চুরি করে আবার শাটারে নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়। এ চুরি সংঘঠিত ঘটনায় হাটটির দীর্ঘদিনের সুনাম নষ্ট হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পরে দ্রুত ব্যবস্থা নিতে শাহজাদপুর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২/১দিনের মধ্যে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে এবং মালামালও উদ্ধার হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com