রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ।। মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে রবি মৌসুমে সবুজের ফাঁকে মাঠ জুড়ে সরিষার ফুলের হলুদ সমারোহ সৃষ্টি হয়েছে।

সরিষার ফুলে ইতিমধ্যেই মৌ চাষীরা মধু সংগ্রহের বাক্স স্থাপন করেছে। মধু উৎপাদনে তারা এখন ব্যস্ত সময় পার করছে। এবার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এবার জেলায় ৮৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে কৃষকরা এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে। শস্যভান্ডার খ্যাত এ জেলার চলনবিল এলাকার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদ বেশি হয়েছে। এ মৌসুমি সরিষা চাষাবাদের মধ্যে টরি-৭, বারি-১৪, বিনা-৯ ও বিনা-১৪ বেশি চাষাবাদ করা হয়েছে। তবে চরাঞ্চলেও এ সরিষা চাষাবাদ কম নয়। লাভজনক চাষাবাদে সরিষার ফুল ফোটার শুরুতেই দেশের বিভিন্ন স্থান থেকে মৌচাষীরা এ জেলায় এসেছে এবং তারা ইতিমধ্যেই মধু সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে তাদের মৌ বাক্স স্থাপন করেছেন। প্রায় ২ সপ্তাহে শতাধিক মৌ খামারিরা  জেলার বিভিন্ন স্থানে মধু সংগ্রহে লক্ষাধিক বাক্স স্থাপন করেছেন এবং মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন। এবার ফুলে ভরা সরিষার ক্ষেত থেকে ৪০৫ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে চলনবিল এলাকার উপজেলাসহ বিভিন্ন স্থানে মধু সংগ্রহ বেশি হবে বলে আশা করা যাচ্ছে। মৌ খামারিরা বলছেন, ফুলে ভরা সরিষা ক্ষেতে যথাসময়ে মৌ বাক্স স্থাপন করা হয়েছে। প্রতিটি মৌ বাক্স থেকে গড়ে সপ্তাহে দেড় মন মধু সংগ্রহ করা হয়ে থাকে। তবে এই হাড় কাঁপানো শীতে মধু সংগ্রহে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজার এলাকায় (জাইকার অর্থায়নে) মধু প্রসেসিং প্যান্ট স্থাপিত হয়েছে। এ প্যান্টে প্রতিদিন প্রায় এক মেট্রিক টন মধু পরিশোধন করা যাবে। এজন্য উৎপাদিত মধু প্রক্রিয়াজাত করতে আর কোথাও যেতে হবে না। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এ,কে,এম মনজুরে মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরিষা চাষাবাদ ও মধু সংগ্রহে দেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ। এ কারণে মধু উৎপাদন ক্ষেত্রে এ জেলা অন্যতম। এ চাষাবাদ ও মধু সংগ্রহে কৃষকদের সংশ্লিষ্ট কৃষি বিভাগথেকে পরামর্শ দেয়া হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com