রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

অবৈধভাবে মজুদ করা ৪৬ বস্তা সার জব্দ, ডিলারের জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে ৪৬ বস্তা সার মজুদ রাখার দায়ে রেজাউল করিম রঞ্জু নামে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিআইসির (বাংলাদেশ সার ও রাসায়নিক করপোরেশন) সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কাঁঠালতলা গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় ওই গোডাউনে মজুদ রাখা ৪৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং তাৎক্ষণিক সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। সেইসাথে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ডিলারকে উল্লেখিত টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর অপরাধ করবেন না মর্মে ওই ডিলারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com