বাংলা হেডলাইনস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি।
৪১ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব।
বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে ভাইস চেয়ারম্যান আছেন দুজন— সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে ইসমাইল জবিহ উল্লাহকে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন— সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, জিয়া উদ্দিন হায়দার, মওদুদ হোসাইন আলমগীর পাভেল, মাহাদী আমিন, সালেহ শিবলী, একেএম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, গিয়াস উদ্দিন রিমন, হুমায়ুন কবির, এবিএম আব্দুস সাত্তার, মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান ও বেলায়েত হোসেন মৃধা।
সদস্য করা হয়েছে মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, হারুন অর রশিদ, শোয়েব বাশারী হাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেনকেও।