বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: নির্বাচন কমিশনের ‘অনুরোধে’ উত্তরাঞ্চল সফর স্থগিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাওয়ার কথা ছিল তারেক রহমানের।

সফরের প্রথম দিন বিকালে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল তার।

বগুড়া থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরেও যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের।

নির্বাচনি প্রচার শুরুর আগে তার এই সফর আচরণবিধি ‘ভঙ্গ করছে’ কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ।

তবে আচরণবিধি লঙ্ঘন হবে না বলে বিএনপির তরফে দাবি করা হচ্ছিল।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, “তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্য হলো একজন শহীদের কবর জিয়ারত করা, এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”

কিন্তু তার এই বক্তব্যের পরের দিন উত্তরাঞ্চল সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।”

রাত ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে অন্যদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা ইতিমধ্যেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির অনেক কয়েকজনকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সদস্য সচিব মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।

“আমরা বারবার করে এ কথা সরকারকে ও নির্বাচন কমিশনকে জানিয়েছি, আজও জানাতে চাই যে, এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এ দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয়, তার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবারো সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com