রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে ফসলী জমি কেটে সড়ক নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামে ফসলী জমি কেটে পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছে ওই গ্রামের কৃষকরা। এ ঘটনা নিয়ে জমির মালিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগে প্রকাশ, এলজিইডি’র তত্বাবধানে ওই উপজেলার জামতৈল-তামাই আর এইচ ডি থেকে আদাচাকি ভায়া কাজিপুরা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় শ্যামপুর মৌজার মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ওই অঞ্চলে সরকারি কোন খাস জায়গা বা হালট নেই। প্রায় ৩০ জন কৃষকের তিন ফসলি জমি কেটে সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ও ভুক্তভোগী কৃষকদের সঙ্গে আলোচনা না করেই ভেকু মেশিন দিয়ে কৃষকের জমিতে মাটি কেটে সড়ক নির্মাণ করছে।

এ বিষয়ে ভুক্তভোগী জমির মালিকরা উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান এ অভিযোগ আমলে না নিয়ে সড়ক নির্মাণ কাজ করছে এবং এ ঘটনায় বাঁধার আশংকায় বেশ কিছু জমি মালিকের বিরুদ্ধে ভেকু মেশিন পোড়ানোর মামলাও দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, স্থানীয় কৃষকদের একটি অভিযোগ পেয়েছি। জোরপূর্বক ও ব্যক্তিগত জমির উপর দিয়ে সড়ক নির্মাণের কোন বিধান নাই। সরকারি জায়গা না থাকলে এবং এলাকার লোক বাঁধা দিলে সেখানে সড়ক নির্মাণের কাজ হবে না। তবে এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতেই এ সড়ক নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে এবং ইতিমধ্যেই এ সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়। অবশ্য ভূমি অধিগ্রহণের অপশন নেই সেক্ষেত্রে এলাকার লোকজনের সাথে সমঝোতার ভিত্তিতেই সড়ক নির্মাণের কাজ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com