বাংলা হেডলাইনস: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অর্থাৎ শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় চলমান মৃদু শৈত্যপ্রবাহ আবহাওয়া আরও নতুন এলাকায় ছড়াতে পারে।
আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়াতে ৯.২ ডিগ্রী সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রী সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ, আফতাব উদ্দিন শুক্রবার সকাল ১১:৩০ মিনিটের দিকে বাংলা হেডলাইনসকে বলেন আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ আবহাওয়া চলছে এবং এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই শৈত্যপ্রবাহ নতুন এলাকায় ছড়াতে পারে।