রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে অনুমোদনহীন ৬ ইটভাঁটাকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ছয়টি ইটভাঁটার মালিককে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে অবৈধভাবে ইট প্রস্তুত করায় দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী রায়গঞ্জ উপজেলায় অভিযান চালায়। এ অভিযান চলাকালে মেসার্স বর্ণ ব্রিকস মালিককে ২ লাখ টাকা, মেসার্স প্র্রত্যয় ব্রিকসের মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এডিবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স লামইয়া ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা, মেসার্স আরএফবি ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com