রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

হরমুজ সচলে সাহায্য না করলে নেটোর ‘ভবিষ্যৎ খুব খারাপ’ হবে: ট্রাম্প

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৬ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস :ইরানের সঙ্গে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্র দেশগুলো এগিয়ে না এলে জোটটির ভবিষ্যৎ ‘খুব খারাপ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হরমুজ় প্রণালির অবরোধ তুলতে ইতোমধ্যেই সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই এবার নেটো মিত্র দেশগুলোকে তার এই হুঁশিয়ারি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যানশিয়াল টাইম্‌স’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যারা হরমুজ প্রণালির সুবিধাভোগী, তাদের সাহায্য করা উচিত। দেখা উচিত যাতে সেখানে খারাপ কিছু না হয়।

যদি তাদের পক্ষ থেকে কোনও সাড়া না মেলে কিংবা নেতিবাচক জবাব আসে, তাহলে আমার মনে হয় নেটোর ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।”

সাক্ষাৎকারে ট্রাম্প মনে করিয়ে দেন যে, চীন কিংবা ইউরোপের দেশগুলোই হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্র ততটা নয়।

তারপরও ওই দেশগুলো হরমুজ প্রণালি সচল রাখতে কোনও ভূমিকা রাখছে না বলে ট্রাম্প অভিযোগ করেন।।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে সহযোগিতার ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি ফিন্যান্সিয়াল টাইমস-কে বলেন, মিত্ররা মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) দিয়ে সহায়তা করতে পারে।

ট্রাম্পের মতে, যারা এই প্রণালির সুবিধাভোগী তাদেরকেই এই জলপথ নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে। ট্রাম্পের মন্তব্যে আবার নেটো কে নিয়ে তার দীর্ঘদিনের সমালোচনাই যেন মূর্ত হয়েছে।

নেটো মিত্রদেরকে সহায়তা করার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “ইউক্রেইন যুদ্ধে ইউরোপীয় মিত্রদেরকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এখন এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা আশা করছে।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com