মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজন মারা গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র হাম পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত ১৫ মার্চ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৭ জন, যার মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ৭৭১ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com