রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ দেখা হয়েছে
সংগৃহীত ফটো।

বাংলা হেডলাইনস: ইসলামাবাদে চলমান ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ‘প্রাইমারি’ (সাধারণ বিষয়) অতিক্রম করে এখন কিছু ক্ষেত্রে ‘টেকনিক্যাল’ (কারিগরি) পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি আলোচনার মেয়াদ একদিন বাড়ানোর সম্ভাবনাও দেখা দিয়েছে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইসলামাবাদে অবস্থানরত তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদক শনিবার (১১ এপ্রিল) জানান, প্রাথমিক বৈঠক ও পরামর্শের পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ এখন সাধারণ আলোচনার সীমা ছাড়িয়ে নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত ও কারিগরি দিক নিয়ে অগ্রসর হয়েছে।

এ অনুযায়ী, উভয় পক্ষের বিশেষজ্ঞরা বিভিন্ন ইস্যুর খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি। সূত্র: গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com