রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের

পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ দেখা হয়েছে
ফাইল ফটো।


বাংলা হেডলাইনস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের আগের পরিকল্পিত পাকিস্তান সফরের সূচি বাতিল করেছেন। ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় অংশ নিতে তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।
ট্রাম্প মার্কিন প্রতিনিধিদের ওই পরিকল্পিত সফরসূচি বাতিল হওয়ার কথা একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তান ত্যাগ করার পর ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলের সফরসূচি বাতিল করেন।
আরাকচি ও ইরানি প্রতিনিধি দল শনিবার দিনভর ইসলামাবাদে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের রেড লাইনগুলো কী আর কোথায় তেহরানের আপস করার সুযোগ আছে, তা নিয়ে বিস্তারিত আলাপ করেন।
পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখনও আশাবাদী। তারা ইরানের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছেন আর কিছু ক্ষেত্রে তেহরানের নমনীয় হওয়ায় লক্ষণ দেখেছেন।
এখন ইরানিরা তাদের যা বলেছে সে বিষয়ে পাকিস্তানিরা যদি আমেরিকানদের বোঝাতে সক্ষম হয় তাহলে দুইপক্ষের মধ্যে শান্তি আলোচনা যোগ দিতে ইরানের প্রতিনিধিদল আবার পাকিস্তানের ফিরে যেতে পারে বলে আশা করছেন পাকিস্তানি কর্মকর্তারা। সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com