সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫ দেখা হয়েছে
ফাইল ছবি সংগৃহীত।

বাংলা হেডলাইনস: এক মাসের ব্যবধানে আবার জ্বালানি তেলের দাম বাড়াল সরকার।
জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানা হয়েছে। তবে পরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।
রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহে চাপে থাকার মধ্যে ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে অনেকখানি বাড়ায় সরকার।
সেই সময় ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছিল।
পরে ৩০ এপ্রিলে সরকার আবার তেলের দর নির্ধারণ করে, তাতে মে মাসের জন্য সেই দামই বহাল রাখা হয়।
জুনের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করল।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এই বিক্রয়মূল্য নির্ধারণ করেছে।
সরকার ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করছে। এর আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার ও কর কাঠামো বিবেচনায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com