শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি এমপির বাড়িতে আগুনের পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, এ কথা বলা যাবে কি না, প্রশ্ন নাহিদের তুরস্কে কপ-৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ঢাকা ও দিল্লির সূত্র নিশ্চিত করেছে আগামী সপ্তাহের শেষ দিকে তারেক রহমান ভারত সফর করতে পারেন।

তার এ সফরটি দু’দিনের হবে উল্লেখ করে এনডিটিভি বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশেই তারেক রহমানের সফর নিয়ে কাজ চলছে। যদি শেষ পর্যন্ত তিনি ভারতে যান তাহলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নয়াদিল্লি সফর হবে। একই সঙ্গে সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মূহূর্ত হিসেবে প্রমাণিত হবে।

এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী যদি তারেক রহমান ও নরেন্দ্র মোদির বৈঠক হয় তাহলে তারা বাণিজ্য, দুই দেশের সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের দুইদিনের সফরটি একটি ‘দ্বিপাক্ষিক আলোচনা’ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। যদিও সফরের বিস্তারিত নিয়ে এখনো কাজ চলছে।

গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায়। এছাড়া আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বদলে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com