শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা

আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বৈরাচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি জানান, জাতিসংঘের হিসাব অনুযায়ী এ বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ শহিদ হয়েছেন। তাছাড়া বিগত ১৬-১৭ বছরের দীর্ঘ শাসনামলে অসংখ্য মানুষ গুম, খুন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এসব ত্যাগ ও রক্তের বিনিময়েই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো রাজনৈতিক দল নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও  নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই।

তিনি বলেন, মুখে এক কথা বললেও এসব দলের দলিল-প্রমাণ ভিন্ন কথা বলে। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে।

নিজেদের ইসলামী আদর্শের দল দাবি করা রাজনৈতিক দলগুলোর দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ্দীন’ শব্দটি বাদ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় তার দল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহিদ হয়েছেন। তাদের সবার নাম ও কবরের ঠিকানা এখনও জানা যায়নি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ওই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহিদ হয়েছেন। এর আগে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। এ ছাড়া লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যায় জড়িত ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অস্থিরতা তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সরওয়ার আলমগীর ও হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com