সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধানসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার কয়রায় জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে  র‍্যাব-৬। রোববার দিনগত  রাত আড়াইটায় কয়রা থানার মহেশ্বরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে  র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কদমতলা মুন্সিগঞ্জ গ্রামের মোঃ জুম্মন আলী গাজীর ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৩৪), কালিঞ্চী গ্রামের মোঃ আকবর আলী তলবদারের ছেলে মোঃ আব্দুল্লাহ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ সরদারের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪৫) ।

র‍্যাব জানায়, কয়রার মহেশ্বরীপুর এলাকায় সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক, তার সহযোগীসহ জেলে ও মাওয়ালী/বাওয়ালীদের অপহরণ, মাছ ধরার ট্রলার এবং নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তখন কিছু সংখ্যক জলদস্যু পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড ও ১৫ হাজার চারশত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক বাহিনীর এই সদস্যদের সাথে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এদের প্রত্যেকের নামে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি বিষয়ক একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত এবং পলাতক জলদস্যুদের বিরুদ্ধে অস্ত্র ও দন্ডবিধি আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com