বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ মিছিলে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজারো নেতাকর্মী পাটগাতী স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং টায়ারে আগুন জালিয়ে ওই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা যুবদলের অফিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিকআপ ভ্যানে। আহত হন পুলিশসহ বেশ কয়েকজন।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com