বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‍্যাগিং

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭০ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর-এর কার্যালয়। বিশ্ববিদ্যালয়ের সর্ব্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২০৯ তম সভায় র‍্যাগিং নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞতিতে বলা হয়, র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। র‍্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‍্যাগিংয়ের শিকার ছাত্র-ছাত্রীর শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কেউ যদি র‍্যাগিং করে বা র‍্যাগিং  করতে উদ্বুদ্ধ করে  মর্মে অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামী ৫ ও ৬ জানুয়ারী, ২০২০ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হবে। এই সময়েই র‍্যাগিংয়ের প্রবণতা বেশি থাকে। আমরা প্রক্টরিয়াল বডি সব সময়ের জন্য সজাগ। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং র‍্যাগিংয়ের সাথে সংশ্লিষ্টতা মিললেই তাৎক্ষণিক বহিস্কার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com