শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বিজিবি’র অভিযান।। ডিসেম্বরে ১২ লাখ ১১ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৬৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকা-সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮২ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ১১ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ হাজার ৩৫১ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৭৬ বোতল বিদেশি মদ, ৬৩২ লিটার বাংলা মদ, ৮৬১ ক্যান বিয়ার, ৮৪৭ কেজি গাঁজা, ৭২০ গ্রাম হেরোইন এবং ৭৯ হাজার ৬৬১টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, আজ বুধবার তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৯৮ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ৬৫১টি ইমিটেশন গহনা, ১ লাখ ৪৮ হাজার ৬৭১টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭৬৩টি শাড়ি, ২ হাজার ৪৯টি থ্রিপিস/শার্টপিস, ১ হাজার ৫৪০টি তৈরিপোশাক, ৯৯ মিটার থান কাপড়, ২টি কষ্টি পাথরের মূর্তি, ২১ হাজার ১৫৩ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১৩৯ লম্বাফুট কাঠ, ৯৯৬ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ১৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৭টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪২টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক এবং ৪০৭ রাউণ্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা-সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৩ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com