বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

সিঙ্গাইরে তিন দিনের বাউল মেলা শুরু।। বাউল গান অন্তরকে পরিশুদ্ধ করে: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জয়মন্টপ এলাকায় তিন দিনব্যাপী বাউল  মেলা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই মেলার উদ্বোধন করেন।

এই মেলাকে বাউল সাধক মধু বয়াতির নাম অনুসারে মধু মেলাও বলা হয়।

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের বাবা বাউল সাধক মধু বয়াতি স্মরণে জয়মন্টপ গ্রামে বাউল মেলা হয়ে আসছে। তিন দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাঁদের গান পরিবেশন করবেন। বুধবার রাতে কাজল দেওয়ান ও ফকির সাহাবুদ্দিনসহ স্বনাধন্য বাউলেরা গান পরিবেশনা করেন। উপস্থিত হাজারে স্রোতা মুগ্ধ হয়ে এসব গান উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলার লোক-সংস্কৃতি বাউল গান আত্মার কথা বলে, বাউল গান অন্তরকে পরিশুদ্ধ করে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় এখনও বাউল গান টিকে আছে, এটিই বিশেষত্ব। এই গানগুলোর আবেদন কখনোই শেষ হবে না।

ড. হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনাকে দেশ পরিচালনার জন্য অব্যাহতভাবে দায়িত্ব দিলে দেশ আরও উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে। যখন ডিজিটাল বাংলাদেশ আর দিনবদলের শ্লোগান দেওয়া হয়েছিল, তখন অনেকেই বলেছিল এটা আবার কি। এখন ১৬ কোটি মানুষের দেশে ১৫ কোটি মানুষের হাতে মোবাইল, এটাই ডিজিটাল বাংলাদেশ। আগে বিদেশ থেকে পুরাতন কাপড় আমাদের দেশে আসতো। এখন দেশ থেকে বিদেশে আমাদের তৈরি পোষাক বিদেশে পাঠানো হয়, এটাই দিনবদল।

মধুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেলা রহমতুল্লাহ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com