সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

কুড়িয়ে পাওয়া গহনাসহ ব্যাগ ফেরত দিল চার যুবক

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুড়িয়ে পাওয়া স্বর্ণের গহনাসহ ভ্যানিটি ব্যাগ ফেরত দিল চার যুবক। ১ ভরি ১২ আনি স্বর্ণের গহনা ভর্তি ব্যাগটি ফেরত দিয়ে তারা সততার পরিচয় দিয়েছে। তারা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চকমকিমপুর গ্রামের রুবেল আহম্মেদ, এনায়েতপুর থানার ফয়সাল, জামালপুরের দেওয়াগঞ্জ গ্রামের নূর আলম ও কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের আকাশ। সিরাজগঞ্জ পৌর এলাকার এম.এ মতিন সড়কের খ্রিষ্ট্রান কবরস্থানের পাশ থেকে শুক্রবার বিকেলে ব্যাগটি কুড়িয়ে পায় চার যুবক। ভ্যানিটি ব্যাগের মালিককে না পেয়ে ওইদিন সন্ধায় গহনাসহ ব্যাগটি তারা সিরাজগঞ্জ সদর থানায় জমা দেয়। থানা থেকে ব্যাগটি মালিককে ফেরত দেয়ার সময় যুবকেরা জানায়, শুক্রবার বিকেলে সিএনজি করে সিরাজগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে উল্লেখিত স্থানে রাস্তার উপর ব্যাগটি পাওয়া যায়। এ কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে ওই স্বর্ণের গহনা দেখা যায়। ব্যাগের মালিক ভদ্রঘাট ইউনিয়র আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক খানের মেয়ে মাকসুদা পারভীন সাংবাদিকদের বলেন, ভদ্রঘাট বাজার থেকে শহরে আসার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে ১ ভরী ১২ আনা স্বর্ণের গহনা ছিল। ওই চার যুবক সামাজিক যোগাযোগ ম্যাধম ফেজবুকে একটি ব্যাগ পাবার বিষয়ে পোষ্ট দেয়। পোষ্টটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করা হয়। হারিয়ে যাওয়া গহনাসহ ব্যাগটি ফেরত পেয়ে সত্যিই খুব অবাক হয়েছি। দেশে এখনো ভালো ও সৎ মানুষ আছে। আজ সোমবার সকালে থানা থেকে ব্যাগটি ফেরত দেয়ার সময় সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মাদ দাউদ, সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও অনান্য পুলিশ কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com