মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে।। কাল-পরশু এই পরিস্থিতি থাকতে পারে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৭২৩ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: গতকাল বৃহস্পতিবার রাত থেকে সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং এই পরিস্থিতি আগামীকাল শনিবার ও রোববার পর্যন্ত থাকতে পারে। এই বৃষ্টিপাত পরিস্থিতি সরে গেলে রাতের তাপমাত্রা কমতে পারে ফলে শীতের অনুভূতি বাড়বে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ, ড. এম আব্দুল মান্নান বাংলা হেডলাইনসকে শুক্রবার সকাল ১১ টার দিকে বলেন সারাদেশে গতকাল থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে । এই বিচ্ছিন্ন বৃষ্টিপাত পরিস্থিতি সোমবার থেকে উন্নতি হতে পারে (বৃষ্টি চলে যেতে পারে)।

তিনি বলেন গতকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে ২০ মিলিমিটার।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন এই বিচ্ছিন্ন বৃষ্টিপাত সরে গেলে রাতের তাপমাত্রা কমে যেতে পারে এবং বেশি শীত অনুভূত হবে।

আজ শুক্রবার দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেতুলিয়ায় ১১.২ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭.০ সেলসিয়াস।

এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন বিচ্ছিন্ন বৃষ্টিপাত পরিস্থিতির জন্য যে সব জমিতে শীতকালীন সবজি চাষ হয় ড্রেইনেজ ব্যবস্থা না থাকলে পানি জমতে পারে।             

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com