বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

রোগী সেজে মির্জাপুরে ভুয়া ডাক্তার আটক করলেন সহকারী কমিশনার

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৭৪৮ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করে অর্থদন্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক।

ভুয়া ডাক্তারের নাম ইব্রাহীম খলিল(৩৪)। তিনি জামালপুর উপজেলার তারা শেখের ছেলে। ইব্রাহীম খলিল ঢাকা হোমিও কমপ্লেক্সের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন।

শুক্রবার রাত ৮ টার দিকে সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হন ওই হোমিও

কমপ্লেক্সে।সেখানে গিয়ে তিনি দেখতে পান অন্য ডাক্তারের প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক ডাক্তারের নিকট লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে ব্যার্থ হন। পরে ওই ভুয়া ডাক্তারকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা করে হোমিও কমপ্লেক্সটি সিলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, গোপন সংবাদ  পেয়ে নিজেই রোগী সেজে হোমিও কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে তাকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর (৫২) ধারা অনুযায়ী ওই ভূয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করে হোমিও কমপ্লেক্সটি সিলগালা করে দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com