বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

বগুড়ায় খাতা বিতরণ উৎসব

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৭২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দেশব্যাপী বই উৎসব হচ্ছে প্রতি বছর। এবার সেই আদলে বগুড়ার শিবগঞ্জে খাতা উৎসব শুরু করলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি পৌর এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

প্রত্যেক শিক্ষার্থীকে বছরের শুরুতেই দুটি করে খাতা উপহার দিয়ে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার এই কার্যক্রম শুরু হয়েছে শনিবার।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে প্রথমদিন খাতা প্রদান করা হয়। এ উপলক্ষে খাতা বিতরণ উৎসবের আয়োজন করা হয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।  মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের স্কুলমুখী করার এক যুগান্তকারি পদক্ষেপ নিয়েছেন। অনেক পরিবার আছে যাদের ছেলেমেয়ে বই পেলেও খাতা কেনার সামর্থ্য নেই। বিষয়টি বিবেচনা করে পৌর এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুটি করে খাতা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাক্রমে পৌর এলাকার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে দুটি করে খাতা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি খাতা এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি করে অংক খাতা দেওয়া হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী আলমগীর কবির বলেন, সমাজের বিত্তবান, হিতৈষী ও শিক্ষানুরাগী মানুষ যদি এমন উদ্যোগ দেখে উৎসাহিত হন তাহলে কোথাও শিশু শিক্ষার্থীদের সংকটে পড়তে হবে না। শিবগঞ্জ পৌর মেয়রের এই উদ্যোগ অন্যান্য এলাকার জনপ্রতিনিধিদের উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ওই অনুষ্ঠানেই শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু এক হাজার ২০০ শিক্ষার্থীকে একটি করে কলম প্রদানের ঘোষণা দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com