শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৮৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড গরীব, দুঃস্থ্য-অসহায় ও নদী  ভাঙ্গন  কবলিত মানুষের মাঝে কম্বল বিত্রণ করেছেন। বুধবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর আওতায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের রিজিওন্যাল ম্যানেজার  মোঃ খায়রুল আলম, মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আফজাল হোসেন, উপজেলা কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক রতন কুমার কুন্ডু, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) মানিকগঞ্জের সভাপতি আনিছুজ্জামান, সাধারন সম্পাদক আবদুল বারীসহ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগন।

জেলার সাত উপজেলায় মানিকগঞ্জ শাখা, উপজেলা কমপ্লেক্স শাখা, শিবালয় শাখা, দৌলতপুর শাখা, দড়গ্রাম শাখা, সাটুরিয়া শাখা, সিংগাইর শাখা, চান্দহর শাখা, বালিরটেক বাজার শাখা ও হরিরামপুর শাখা এলাকার দেড় শতাধিক দুঃস্থ্য, অসহায় ও নদী ভাঙ্গন কবলিত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় বলে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগন জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com