সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর র‍্যালি

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আনন্দ র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য রালী উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে মূল প্রবন্ধ পাঠ করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার এবং আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, গাজী আলী আহমেদ টুংকু প্রমুখ। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবি মানুষেরা অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com