মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

জনগণের রায় মেনে নেবো : কাদের; লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: মোশাররফ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৫৯৩ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বলেন যে আসস্ন বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন দল মেনে নেবে।

এদিকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন একই দিন অভিযোগ করেন যে এখনও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

দুই শীর্ষ নেতাই ঢাকায় পৃথক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বংগবন্ধু এভিনিউএ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ প্রশ্ন তোলেন যদি বিএনপির মহাসাচিব নির্বাচনী প্রচারনায় অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারবে না কেন ?। নির্বাচনে জনগণ যে রায় দেবে আমারা সরকারি দল তা মাথা পেতে নেব।

খন্দকার মোশাররফ হোসেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিযোগ করেন যে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি । তিনি ইভিএমে ভোটগ্রহণ বাতিলের দাবি জানান।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র নির্বাচন দলীয় প্রতীকে হবে।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। ভোটারদের দৃষ্টি ও সমর্থন লাভের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যথাক্রমে আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com