বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৭২১ দেখা হয়েছে
ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: রোহিঙ্গা নারীকে জন্ম সনদ প্রদান করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদলতের বিচারক মমতাজ বেগম বুধবার দুপুরে  ইউপি  চেয়ারম্যানের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রোহিঙ্গা নারীকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার, জন্ম তারিখ ১০ই জুন ২০০০ইং দেখিয়ে একটি নাগরিক সনদ ও জন্ম সনদ প্রদান করেন ইউপি চেয়ারমান মোঃ মতিউর রহমান। ভূয়া জন্মসনদ দিয়ে রেজাউল করিম ওই রোহিঙ্গা নারীকে তার স্ত্রীর পরিচয় দিয়ে ২০১৯ সালে ১৩ নভেম্বর মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাসপোর্ট করতে আসেন। ওই পাসপোর্ট আবেদন পত্রে সনাক্তকারী হিসেবে আইনজীবী মনোয়ার হোসাইনের স্বাক্ষর রয়েছে।

পাসপোর্ট করতে আসা ওই নারীর কথাবার্তা সন্দেহ হলে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান তাৎক্ষনিক ভাবে রোহিঙ্গা  শরণার্থীদের নিবন্ধিত সার্ভার ঘেটে দেখেন। তিনি প্রকৃত পক্ষে রোহিঙ্গা নারী। তার নাম আসমা। বাবা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১ইং। আসমা ২০১৭ সালের ১০ অক্টোবর চট্রগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হয়। পরে ওই নারী ও ভুয়া স্বামীসহ সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। ঘটনার দিন ১৩ নভেম্বর রাতেই মানিকগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেন্ড মো. মনিরজ্জিামান বাদী হয়ে জন্মসনদ প্রদান করায় দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ভূয়া স্বামী রেজউল করিম, পাসপোর্ট ফর্মে  স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়ন করার অপরাধে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোঃ মনোয়ার হোসাইন ও ওই নারীকে আসামী করে মামলা করে। পুলিশ ওই মামলায় চেযারম্যান ছাড়া বাকী তিনজনকে গ্রেফাতার  দেখিয়ে আদালতে সোর্পদ করেন।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হওয়ার পর দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান হাইকোর্ট থেকে জামিনে নিয়ে আসেন। জামিন শেষ হয়ে যাবার পর বুধবার মানিকগঞ্জ জজ কোর্টে জামিনের আবেদন করেন। মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদলতের বিচারক মমতাজ বেগম বুধবার দুপুরে চেয়ারম্যান মোঃমতিউর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com