বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৪১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ ২৭ বছর পর ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়াদুদ (৫২) নামে এক আসামিকে গ্রেফতার  করেছে। সে  মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে।

রোববার সন্ধায় পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে  গ্রেফতার  করে। জানা গেছে, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন।  আদালত  তাকে ৭ বছরের  সশ্রম  কারাদন্ড দেয়। কারাদন্ড হওয়ার পর থেকে ওয়াদুদ বিভিন্ন স্থানে গা ঢাকা  দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক  মো. মজিবর রহমান রবিবার সন্ধায় সাভার এলাকায় অভিযান চালিয়ে ওয়াদুদকে গ্রেপ্তার করেন।

 উপপরিদর্শক মো. মজিবর রহমান বলেন, ২৭ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী ওয়াদুদকে  গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com