মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

তাবিথের নির্বাচনী প্রচারণায় হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :  বিএনপি’র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় হামলা হয়েছে। নির্বাচনী প্রচারণায় থাকা বিএনপি কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড  কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এই হামলার জন্য।

প্রতক্ষ্যদর্শীদের জানায় মিরপুরে বড়বাজার এলাকায় সকাল ১১ টার দিকে কে বা কারা তাবিথ ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারনায় ইট-পাটকেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়। পরবর্তীতে দুইপক্ষ সংঘর্ষে  লিপ্ত হয়।

মেয়র প্রার্থী তাবিথ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে পিছন থেকে তাঁকে টার্গেট করে ( ইট পাটকেল ) মারা হয়েছে এবং তার সাথে যারা সহকর্মী ছিল তাদেরকেও মারা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন যে এই হামলাটা কিছু কিছু পুলিশ কর্মকর্তার সামনে  হয়েছে।

এদিকে ঐ এলাকায় দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা তাবিথের অভিযোগ খন্ডন করে সাংবাদিকদের বলেন পুলিশ (হামলায়) সহযোগিতা করার প্রস্নই উঠে না। পুলিশ সহযোগিতা করবে যাতে সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com