রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

তেরোশো মসজিদে শুক্রবার সংসদ সদস্য মান্নানের কুলখানি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৩১ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া-১ আসনের সোনাতলা ও সারিয়াকান্দি  উপজেলার প্রায়  ১৩শ’ মসজিদে শুক্রবার একযোগে মরহুম সংসদ সদস্য আবদুল মান্নানের কুলখানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে সারিয়াকান্দিতে ও বিকালে সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়  এ সিদ্ধান্ত নেয়া হয়।

মরহুম আবদুল মান্নানের শ্যালক ও সোনাতলা উপজেলা চেয়ারম্যান  মিনহাদুজ্জামান লীটন জানান, ২৪ জানুয়ারি শুক্রবার বাদ জুমা সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার প্রায় ১৩শ’ মসজিদে একযোগ কুলখানি অনুষ্ঠিত হবে। দোয়া শেষে তোবারক বিতরণ করা হবে। ২৯ জানুয়ারি বুধবার দুই উপজেলার সকল মন্দিরে বিশেষ প্রার্থনা শেষে ‘হরিলুট’ (খাবার বিতরণ) অনুষ্ঠিত হবে।

২৫ জানুয়ারি শনিবার সোনাতলা উপজেলায় শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মরহুম আবদুল মান্নান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুই উপজেলার সকল ইউনিয়ন পরিষদে সুবিধামত সময়ে দোয়া মাহফিল হবে। পরিবারের পক্ষে তিনি এসব অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখি, রাজনীতিবিদসহ সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

বগুড়া-১  আসনে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবদুল মান্নান (৬৭) গত ১৮ জানুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০ জানুয়ারি সারিয়াকান্দিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর শহরের পার্ক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে  এমপি আব্দুল মান্নানের রাজনীতি, সমাজসেবা, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন উন্নয়ন দিক তুলে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। পরে পার্ক মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। জোটের ৫দিনের শোক কর্মসূচির আওতায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টায় বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন ও স্মরণসভার আয়োজন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com