সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে বিআরটিসি এসি সার্ভিসের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের এর জয়দেবপুর শিববাড়ি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত  বিআরটিসির শীততাপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম শনিবার বিকেলে

শিববাড়ি বাস ¯ট্যান্ডে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ন সচিব মো. আমিনুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নগর মেয়র জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন  চেয়ারম্যান এহসান এলাহী উপস্থিত ছিলেন।

 সিটি মেয়র বলেন, যোগাযোগ ব্যবস্থা আধুনিক করতে উন্নত সড়ক নির্মাণ ও সড়ক প্রসস্থকরণসহ নির্বাচনী প্রতিশ্রুতি একে একে সবকিছুই বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে বিআরটিসির এসি বাস চালু করা হচ্ছে। ভবিষ্যতে নগর জুড়ে যানজট মুক্ত অত্যাধুনিক সড়ক যোগাযোগ গড়ে তোলা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com