সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

তিন স্কুলছাত্রী ধর্ষণ ।। দুই আসামির স্বীকারোক্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬৩৮ দেখা হয়েছে
গণধর্ষণকারী ইউসুফ আলী খান ও বাবুল হোসেনকে পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে।

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভিতরে তিন বান্ধবীকে পালাক্রমে ধর্ষণের মামলায় গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল সোমবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।এরা হলো; ঘাটাইল উপজেলার সন্ধানপুর গ্রামের আলীর পুত্র বাবুল (২১), একই উপজেলার মানজিতান পাড়া গ্রামের আনসার আলী খানের পুত্র ইউসুফ  আলী খান (২৭) ও সন্ধানপুর নাজিরাবাদ গ্রামের মৃত জব্বার আলীর খানের পুত্র সবুজ ওরফে বাবু (৩০)।

আজ মঙ্গলবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। এদের মধ্যে ইউসুফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উভয়ের জবানবন্দি শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়। গ্রেফতারকৃত অপর আসামি সবুজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাতের কোর্টে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন মাহবুব ধর্ষণের শিকার ছাত্রীদের ২২ ধারায় জবানবন্দি শেষে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করে।

এদিকে জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট ফারজানা হাসানাত ও জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট নওরীন মাহবুব ধর্ষণের শিকার ছাত্রীদের ২২ ধারার জবানবন্দি শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে ।

গত রোববার দুপুরে ঘাটাইলের একটি স্কুলের মিলাদের অনুষ্ঠান শেষে নবম শ্রেণীর চার বান্ধবী ও তাদের দুই বন্ধু মিলে ঝড়কা বন এলাকায় বেড়াতে যায়। এ সময় স্থানীয় ৫/৭ জন বখাটে যুবক তাদের উপরে আক্রমণ করে এক বান্ধবী ও দুই বন্ধুকে গাছের সাথে বেঁধে বাকি তিন জনকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষকরা সন্ধ্যার পরে তাদের রেখে পালিয়ে যায়। পরে এক ধর্ষিতার নানীর বাড়ি বন এলাকার কাছে থাকায় সবাই মিলে সেখানে আশ্রয় নেয়। পরে নানীর বাড়ির লোকজন ধর্ষিতা কিশোরীদের বাড়িতে সংবাদ দিলে পরিবারের লোকজন ঘাটাইল থানায় বিষয়টি অবহিত করে।    

 পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে এক ধর্ষিতার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com