বাংলা হেডলাইনস টাঙ্গাইল : ইসলাম বিরোধী বক্তব্য দেয়া টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামী শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। এসময় বাদীপক্ষের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর এস আকবর খান তথ্যগুলো নিশ্চিত করেন।
গত ২৪ ডিসেম্বর ধামরাই থানার রৌহাট্রেক এর পীর হেলাল শাহ্র ১০ম বাৎসরিক মিলন মেলায় রাতে শরিয়ত সরকারের ইসলামবিরোধী বক্তব্য দেন। পুলিশ তাকে ১১ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করে। তারপর থেকে শরিয়ত বয়াতি টাঙ্গাইল কারাগারে রয়েছেন।