সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

উত্তর-দক্ষিণে নৌকা এগিয়ে ।। বিএনপির ঢাকায় কাল হরতাল

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৪ দেখা হয়েছে

বাংল হেডলাইনস: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীরা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন। আজ শনিবার দুই সিটিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে বিএনপি ভোটের পূর্ণ ফলাফল ঘোষণা না হওয়ার আগেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

বিভিন্ন নির্ভরযোগ্য সুত্রে জানা যায় রাত সাড়ে ৮ টায় ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা উত্তরের মোট ১,৩১৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ঘোষিত ৩৪৭ টি কেন্দ্রের ফলাফলে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১,২৫,১১৩ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৭৩,০৬৭ ভোট। অন্যদিকে ঢাকা দক্ষিণে ১,১৫০ টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৭১৩ টি কেন্দ্রে ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২,৭৮,১৯৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১,৪২,৯৭৫ ভোট।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত সোয়া ৮ টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন।            

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com