সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আওয়ামী লীগ মনোনীত শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২:৪০ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এর রিটার্নিং অফিসার আব্দুল বাতেন তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন যেহেতু শেখ ফজলে নূর তাপস বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে সর্বোচ্চ ৪,২৪,৫৯৫ ভোট পেয়েছেন এই জন্য আমি মোঃ আব্দুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হওয়ায় শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম।

তাপসের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২,৩৬,৫১২ ভোট।

এদিকে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আওয়ালের চেয়ে এক লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন। এখনও প্রায় ৩০০ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি আছে।           

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com